প্রিমিয়ার লিগে অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। রোববার মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে প্যাট্রিক ডরগুর গোলে অ্যাসিস্ট করে তিনি ২১তম অ্যাসিস্টের রেকর্ড গড়েন।
অ্যামেক্স স্টেডিয়ামে ৩৩ মিনিটে ফার্নান্দেসের কর্নার থেকে ডরগুর হেডের গোলের আগ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ছিল। এই অ্যাসিস্টের মাধ্যমে ফার্নান্দেস থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার এক মৌসুমে ২০ এ্যাসিস্টের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন।
ডরগুও গোলের পর ব্রায়ান এমবেমো ব্যবধান দ্বিগুন করেন। ৪৮ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ইউনাইটেডের হয়ে তৃতীয় গোল করেন। ম্যাচটিতে ইউনাইটেড ৩-০ গোলে জয়ী হয়।
এটি ফার্নান্দেসের এবারের মৌসুমের নবম গোল।
কোচ মাইকেল ক্যারিকের অধীনে এবারের মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে ইউনাইটেড তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছেন। যে কারণে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটও নিশ্চিত হয়েছে। এর পিছনে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফার্নান্দেস।
এর আগে, প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ফার্নান্দেস।