ভালো নেই তামিম ইকবাল। অবস্থা খুবই সঙ্কটাপন্ন তার। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে ড্যাশিং এই ওপেনারের। রাখা হয়েছে লাইফ সাপোর্টে। কোনো নিশ্চয়তা দিতে পারছেন না চিকিৎসকরা।
সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। কিন্তু হঠাৎ বুকে ব্যথা শুরু হয় তার। তখনই তামিমকে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়, মাঠে আসে হেলিকপ্টারও।
কিন্তু অবস্থা বেগতিক বিধায় সেটা আর সম্ভব হয়নি, নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। নেয়া হয় আইসিইউতে। এখন রয়েছেন লাইফ সাপোর্টে। জানা গেছে, পরপর দু’টি হার্ট অ্যাটাক হয়েছে তামিমের।
তার সাথে এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল ও মোহামেডান কর্মকর্তা সাজ্জাদ আহমেদ শিপন ও তারিকুল ইসলাম টিটু।
এদিকে আজ সোমবার দুপুরে ছিল বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। তামিমের এই অবস্থার কারণে সভা স্থগিত করা হয়। বিসিবি পরিচালক ও কর্মর্তারা আপাতত এখন তামিমের চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ মনযোগী।