ডিপিএলের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। নেয়া হয়েছে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে।
আজ সোমবার ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করেন তিনি।
অসুস্থ অনুভব করার পর শুরুতে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনার কথা ভাবা হয়েছিল, বিকেএসপির ৩ নম্বর মাঠে হেলিকপ্টার নামানোও হয়েছিল।
ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল গণমাধ্যমকে জানান, তামিমকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।
বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিসিবিতে পরিচালকদের একটি মিটিং হওয়ার কথা ছিল। তামিম অসুস্থ হওয়ায় সেই মিটিং স্থগিত করা হয়েছে।