জয় দিয়েই চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু করেছিল বার্সেলোনা। তবে দ্বিতীয় ম্যাচেই খেল ধাক্কা, পেরে উঠেনি বর্তমান চ্যাম্পিয়নদের সাথে। ঘরের এগিয়ে গিয়েও হেরেছে পিএসজির কাছে।

চ‍্যাম্পিয়ন্স লিগের ম‍্যাচে বুধবার রাতে মুখোমুখি হয় বার্সেলোনা ও পিএসজি। যেখানে ২-১ ব‍্যবধানে হেরেছে স্বাগতিকেরা। বার্সার হয়ে ফেররান তরেস ও পিএসজির হয়ে গোল করেন সেনি মায়ুলু ও গনসালো রামোস

চোটের জন‍্য দু’দলেই ছিলেন না পরিচিত অনেক মুখ। বার্সায় ছিলেন না গোলরক্ষক জোয়ান গার্সিয়া, রাফিনহা ও ফারমিন লোপেজ। পিএসজি খেলতে নামে ওসমান দেম্বেলে, কাভারাটসখেলিয়াকে ছাড়াই।

শুরুটা অবশ্য হয় ঢিমেতালে। ১৪ মিনিটে ভালো সুযোগ আসে অবশ্য বার্সার সামনে। লামিনে ইয়ামালের দুর্দান্ত পাসে প্রথম ছোঁয়ায় গোলরক্ষককে কাটান তরেস। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে শট নিতে পারেননি জোরেশোরে।

১৯তম মিনিটে আর ব‍্যর্থ হননি তরেস। ইয়ামালের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ক্রস করেন মার্কাস র‍্যাশফোর্ড। চমৎকার স্লাইডে জাল খুঁজে নেন তরেস। ১-০ তে এগিয়ে যায় বার্সা।

গোল হজমের পর থেকেই ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় পিএসজি। সুযোগ আসে ৩০তম মিনিটে। তবে আশরাফ হাকিমির চমৎকার ফ্রি কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভয়চেখ শেজনি।

৩৮তম মিনিটে ফেরে সমতা। নুনো মেন্দেসের বাঁ দিক দিয়ে দারুণ এক দৌড়ে তিন ডিফেন্ডারকে ছাড়িয়ে সেনি মায়ুলুকে পাস দেন, সেই পাস নিয়ন্ত্রণে নিয়ে গোল করতে ভুল করেননি ১৯ বছর বয়সী এই খেলোয়াড়।