টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের ক্ষত ভুলতে পারেনি, এর মাঝেই ফের মাঠে নেমে গেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে টাইগাররা।
পাল্লাকেলেতে টসে জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে লঙ্কানরা। বাংলাদেশ একাদশ সাজিয়েছে মোহাম্মদ নাঈম ও সাইফুদ্দীনকে নিয়ে। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন দু’জনে।
২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন নাঈম। আর গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন সাইফুদ্দীন।
ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টি একাদশে ফিরেছেন রিশাদ হোসেন। তবে সেরা এগারোয় নেই শেখ মেহেদী।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, মোহাম্মদ সাইফুদ্দীন, তাসকিন আহেমদ, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।