পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করায় জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গতকাল রোববার এক তথ্য বিবরণিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান তিনি।

সিরিজের বাকি ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আাশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।

উল্লেখ্য, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পায় টিম টাইগার্স। ১১১ রানের লক্ষ্যে নেমে ২৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। মুস্তাফিজের রেকর্ড গড়া বোলিং আর পারভেজ হোসেন ইমনের ঝড়ো ফিফটিতে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ।

সূত্র : বাসস