বাংলাদেশ ক্লাব লিমিটেড আয়োজিত প্রেসিডেন্ট কাপ পুল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন আহমেদ ইফতেখার শহীদ এবং রানার্সআপ হয়েছেন আশিষ তালুকদার বিটু।

বৃহস্পতিবার রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরে ক্লাব ভবনে ঝাকঝমকপূর্ণ টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সরকার মো: শামছুদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি এম কফিল উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সুলতান মইন আহমেদ রবিন, পরিচালক মো: রাকিব হোসেন বুলবুলসহ সাবেক ও বর্তমান পরিচালক ও সদস্যরা।

বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।