চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জামায়াতের বিপুল জয়

Printed Edition

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও গোমস্তাপুর সংবাদদাতা

চাঁপাই-১ আসনে ড. কেরামত আলী, চাপাই-২ আসনে ড. মিজানুর রহমান এবং চাঁপাই-৩ আসনে নুরুল ইসলাম বুলবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চাঁপাই-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ডক্টর কেরামত আলী ২,০৬,৮৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি বিএনপি প্রার্থী অধ্যাপক শাহাজাহান মিয়ার প্রাপ্ত ভোটের চেয়ে ৪৪ হাজার ৩৩৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। চাঁপাই-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ড. মিজানুর রহমান ১,৭১,২২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল ইসলাম পেয়েছেন ১,৫৫,১১৯ ভোট। চাঁপাই-৩ আসনে দাঁড়িপাল্লার নুরুল ইসলাম বুলবুল ১,৮৯,৬৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হারুনুর রশিদ পান ১,২৭,০৩৭ ভোট।