নোয়াখালীর ৬ আসনের ৫টিতে ধানের শীষ, ১টিতে জামায়াত জোটের জয়
Printed Edition
নোয়াখালী অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপর একটি আসনে জয় পেয়েছেন জামায়াত জোট সমর্থিত এনসিপির প্রার্থী।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপির মাহাবুব উদ্দিন খোকন এক লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ছাইফ উল্যাহ (দাঁড়িপাল্লা) পান ৯৮ হাজার ৩৬ ভোট।
নোয়াখালী-২ (সেনবাগ-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির জয়নুল আবদিন ফারুক ৮৩ হাজার ৯৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া (শাপলা কলি) পান ৬৭ হাজার ৫৪ ভোট।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির বরকত উল্লাহ বুলু এক লাখ ৪১ হাজার ৩১ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের বোরহান উদ্দিন পান এক লাখ ২৩ হাজার ৯৪১ ভোট।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির শাহজাহান দুই লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসহাক খন্দকার পান এক লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।
নোয়াখালী-৫ (কবিরহাট-হাতিয়া) আসনে বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম এক লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের অধ্যক্ষ মোহাম্মদ বেলায়েত হোসেন (দাঁড়িপাল্লা) পান এক লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।
অন্যদিকে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির আবদুল হান্নান মাসউদ (শাপলা কলি) ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির মাহবুবের রহমান শামীম (ধানের শীষ) পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট।