প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের (অব:) সাথে বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেন। যুক্তরাজ্যের হাইকমিশনারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের এ সাক্ষাৎকার অনুষ্ঠান ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাক্ষাতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এবং উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক অটুট রাখার বিষয়েও আলোচনা হয়। আইএসপিআর।