গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন
Printed Edition
শাবিপ্রবি প্রতিনিধি
গণভোটের রায় এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ইনকিলাব মঞ্চ। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব মাহবুব হাসান অনু বলেন, ঊনসত্তর শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পে ভোট দিয়েছে। এখন যারা মতায় আছে, তাদের উচিত গণভোটের রায় বাস্তবায়ন করা। বিএনপির উচিত এখন জনগণের রায় বাস্তবায়ন করা। আর যদি স্বৈরাচারী কাঠামো রেখে দ্বৈত সুবিধা নিতে চান, তাহলে মনে রাখবেন, কোনো স্বৈরশাসক পৃথিবীতে স্থায়ী নয়। আপনাদের পতনও সেই স্বৈরশাসকের মতোই হবে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পরে একটি সরকার এলো। সেই সরকার যে ম্যান্ডেটে এসেছে, সেই গণ-অভ্যুত্থানের আকাক্সা কেন বাস্তবায়ন করছে না? তাদের উদ্দেশ্য কি আওয়ামী লীগের কাঠামো ঠিক রেখে শুধু শেখ হাসিনাকে বাদ দিয়ে মতা ভোগ করা?’
তিনি বলেন, ‘১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান চার-পাঁচ বছরও মতা ধরে রাখতে পারেননি। ৭২-এর সংবিধানের মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করার ফলেই ১৫ আগস্ট এসেছিল। একইভাবে ৯০-এর গণ-অভ্যুত্থানের পরে বিএনপি তিন দলের রূপরেখার সংস্কার বাস্তবায়ন না করায় ৯৬ সালে মতা ছাড়তে হয়েছিল। দীর্ঘ ১৭ বছরের আওয়ামী দুঃশাসনের পর ৫ আগস্ট এসেছে। এই ইতিহাসের পুনরাবৃত্তি যেন আর না হয়।’