এলজিইডি-ক্রিলিকের লস অ্যান্ড ড্যামেজ মূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Printed Edition

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন কাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতাধীন কাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত ইনসেপশন ওয়ার্কশপ ৯ এপ্রিল বৃহস্পতিবার এলজিইডি সদর দফতরে সেমিনার কে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো: আজহারুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো: বেলাল হোসেন। তিনি বলেন, এলজিইডিরএই কম্পোনেন্টের আওতায় সাতীরা, ভোলা ও বরগুনায় তিনটি পাইলট জেলার দুর্যোগ পরবর্তী য়তির ডাটাবেজ এবং ভূ-স্থানিক তথ্যের মাধ্যমে তথ্য-প্রমাণ ভিত্তিক ঝুঁকি শনাক্তকরণ, পরিকল্পনা এবং ল্যভিত্তিক বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। কর্মশালায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ন্যাকম-ও-ক্রিডস জেভি এর টিম লিডার প্রফেসর ড. হাসান মাহমুদ দুর্যোগ য়তির তথ্য সংগ্রহ পদ্ধতি এবং কর্মপরিকল্পনার তথ্য উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।