ময়মনসিংহে ৮টিতে ধানের শীষ, ১টিতে স্বতন্ত্র ও ১টিতে খেলাফত ও ১টিতে জামায়াত বিজয়ী

Printed Edition
bangla-2
ময়মনসিংহে ৮টিতে ধানের শীষ, ১টিতে স্বতন্ত্র ও ১টিতে খেলাফত ও ১টিতে জামায়াত বিজয়ী

ময়মনসিংহ অফিস জানায়, গতকাল শুক্রবার সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: সাইফুর রহমান বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন। ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনে বিজয়ী খেলাফত মজলিসের মুহাম্মদুল্লাহ, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিজয়ী ধানের শীষের ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিজয়ী ধানের শীষের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বিজয়ী ধানের শীষের জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিজয়ী জামায়াতে ইসলামীর মু. কামরুল হাসান মিলন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিজয়ী ধানের শীষের ডা: মাহাবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-৮ আসনে বিজয়ী ধানের শীষের প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিজয়ী ধানের শীষের ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে বিজয়ী ধানের শীষের মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন বিজয়ী ধানের শীষের ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বেসরকারিভাবে বিজয়ী হন।

ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিজয়ী বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, এই দেশ আমাদের এই দেশের মাটি ও মানুষ আমাদের আপন। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বিজয়ী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু বলেন, আমার এলাকাবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়নে শুধু বিএনপি নয়, সবাইকে নিয়েই কাজ করব। ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিজয়ী জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মু. কামরুল হাসান মিলন বলেন, ফুলবাড়িয়ার উন্নয়নে সবাইকে নিয়েই আমরা দেশের উন্নয়নে কাজ করে যাব।