বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি ও সিইও হিসেবে মো: ওবায়দুল হকের যোগদান
Printed Edition
মো: ওবায়দুল হক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি জনতা ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং একই সাথে এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। এ ছাড়াও, তিনি এনআরবিসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন।
বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারের অধিকারী মো: ওবায়দুল হক ১৯৬৩ সালের ২৩ অক্টোবর ভোলা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে অনার্সসহ বাণিজ্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিা সম্পন্ন করেন। তিনি ১৯৯১ সালে ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ থেকে ডিএআইবিবি (ব্যাংকিং ডিপ্লোমা) ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে সেখানে পরীক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিন দশকেরও বেশি পেশাগত অভিজ্ঞতার অধিকারী জনাব হক মূলত বাংলাদেশ ব্যাংকে দীর্ঘ সময় কর্মরত ছিলেন। সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্বরত ছিলেন এবং সর্বশেষ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নেতৃত্ব দেন এবং দ্বিতীয় ুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন প্রকল্প-এর পরিচালক ছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি অন-সাইট ব্যাংকিং তদারকি, মুদ্রা ব্যবস্থাপনা, প্রশাসন এবং বৈদেশিক মুদ্রানীতি ও পরিদর্শনসহ গুরুত্বপূর্ণ েেত্র অবদান রাখেন। বিজ্ঞপ্তি।