রাশিয়া যাচ্ছে অনূর্ধ্ব-১৬ নারী দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

উয়েফার অর্থায়নে বাংলাদেশে দু’টি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। একটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল চ্যাম্পিয়ন হয়েছিল। আর নারী দল রাশিয়ার পেছনে থেকে পেয়েছিল রানার্সআপ ট্রফি। অনূর্ধ্ব-১৭ নারী সাফ হয়েছিল উয়েফার অর্থায়নে। উয়েফার অর্থায়নে সেই আসরের পর থেকে বাংলাদেশের ফুটবলের সাথে একটি যোগসূত্র স্থাপিত হয় উয়েফার। এরই অংশ হিসেবে এবার রাশিয়া যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল। আগামী মাসের মাঝামাঝিতে বাংলাদেশ দল যাবে এ আসরে অংশ নিতে। সেখানে ইউরোপের আরো কয়েকটি দল অংশ নেবে। বাফুফে সূত্রে জানা গেছে এ তথ্য।