হোঁচট আর্সেনালের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে বিবর্ণ ফুটবল খেলে ব্রেন্টফোর্ডের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল। এই স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে ১-১ গোলে ড্র করে মিকেল আর্তেতার দল। ইংলিশ ফরোয়ার্ড ননি মাদুয়েকের গোলে গত পরশু প্রথমে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। কিছুক্ষণ পর স্বাগতিক দলটিকে সমতায় ফেরান কিন লুইস-পটার। পুরো ম্যাচে বল পজিশনে ৬০ শতাংশ এগিয়ে থেকেও গোলের জন্য মাত্র ৭টি শট নিয়ে ২টি লক্ষ্যে রেখে একবার জালের দেখা পায় গানাররা। অবশ্য এতে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষেই আছে আর্সেনাল।