কুড়িগ্রামের ৪ আসনের ৩টিতে জামায়াত, ১টিতে এনসিপির জয়
Printed Edition
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। জেলার এ চার আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে এনসিপি প্রার্থী বিজয়ী হন।
কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম এক লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান রানা (বিএনপি) পান এক লাখ ১৭ হাজার ৩৫৬ ভোট। কুড়িগ্রাম-২ আসনে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এক লাখ ৭৯ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল হোসনাইন কায়কোবাদ (বিএনপি) পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৩৮৬ ভোট। কুড়িগ্রাম-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী (জামায়াত) এক লাখ পাঁচ ৫৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাসভীরুল ইসলাম (বিএনপি) পান ৭৭ হাজার ৯৬৩ ভোট। কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক (জামায়াত) ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। আর আজিজুর রহমান (বিএনপি) ৫৭ হাজার ৯৪৫ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকেন। চারটি আসনেই ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।