পটুয়াখালীর ৪ আসনের ২টিতে ধানের শীষ, ১টিতে দাঁড়িপাল্লা ও ১টিতে ট্রাক প্রতীকের জয়
Printed Edition
পটুয়াখালী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার চারটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এ ফলাফল প্রকাশ করেন। ঘোষিত ফলাফলে দুইটি আসনে ধানের শীষ, একটি আসনে দাঁড়িপাল্লা এবং একটি আসনে ট্রাক প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
পটুয়াখালী-১ (সদর-দুমকি-মির্জাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী (ধানের শীষ) এক লাখ ৫২ হাজার ৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের ফিরোজ আলম (হাতপাখা) পান ৫৮ হাজার ১৬১ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট দুই লাখ ৬৪ হাজার ৫৩৪; বৈধ ভোট দুই লাখ ৫৯ হাজার ২৯৪ এবং বাতিল পাঁচ হাজার ২৪০। ভোটের হার ৫২ দশমিক ৩০ শতাংশ।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী শফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা) এক লাখ ৭৫০ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির সহিদুল আলম তালুকদার (ধানের শীষ) পান ৭২ হাজার ৬৭৬ ভোট। এ আসনে প্রদত্ত ভোট এক লাখ ৯২ হাজার ৩৫০; বৈধ এক লাখ ৮৮ হাজার ৬০৭ এবং বাতিল তিন হাজার ৭৪৩। ভোটের হার ৬১ দশমিক ০১ শতাংশ।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণ অধিকার পরিষদের মনোনীত ও বিএনপি সমর্থিত নুরুল হক (ট্রাক) ৯৭ হাজার ৩২৩ ভোট পেয়ে জয়ী হন। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া) পান ৮১ হাজার ৩৬১ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট দুই লাখ ৩৭ হাজার ৯৬১; বৈধ দুই লাখ ৩৪ হাজার ১০৫ এবং বাতিল তিন হাজার ৮৫৬। ভোটের হার ৬৩ দশমিক ৩১ শতাংশ।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির এ বি এম মোশাররফ হোসেন (ধানের শীষ) এক লাখ ২৪ হাজার ১৩ ভোট পেয়ে বিজয়ী হন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান (হাতপাখা) পান ৭০ হাজার ১২৭ ভোট। এ আসনে প্রদত্ত ভোট দুই লাখ ১২ হাজার ৮২৭; বৈধ দুই লাখ ৯ হাজার ৩২৭ এবং বাতিল তিন হাজার ৫০০। ভোটের হার ৬৮.০৮ শতাংশ।