বেজা ও বিআইডব্লিউটিএ চুক্তি স্বার

Printed Edition

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই, চট্টগ্রাম এবং সাবরাং ট্যুরিজম পার্ক, টেকনাফ কক্সবাজারে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ, পরিচালনা ও রাজস্ব বন্টনসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপ (বেজা) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপরে (বিআইডবিব্লউটিএ) মধ্যে গতকাল একটি চুক্তি স্বারিত হয়েছে। চুক্তি স্বার সভায় অন্যান্যের মধ্যে বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জেনারেল (অব:) নজরুল ইসলাম, নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ এবং নির্বাহী সদস্য (প্রশাসন ও অর্থ) মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ-এর পে উপস্থিত ছিলেন- সংস্থাটির চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বেজার পে চুক্তিতে স্বার করেন বেজা নির্বাহী বোর্ডের সচিব ও সরকারের যুগ্ম সচিব ড. জুলিয়া মঈন এবং বিআইডব্লিউটিএ-এর পে স্বার করেন পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো: সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি।