ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ২২ এপ্রিলের হামলার স্থান থেকে প্রায় ৯০ কিলোমিটার (প্রায় ৫৫ মাইল) দূরে শ্রীনগর শহরে পৌঁছেছেন।
ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, শুক্রবার ভারতের সেনাপ্রধান কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মিরের প্রধান মনোজ সিনহার সাথে সাক্ষাৎ করেছেন।
মনোজ সিনহার কার্যালয় একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে- কর্মকর্তারা এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, যেসব পরিকল্পনা করা হয়েছে, তার মধ্যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থাও রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে যে- সেনাপ্রধানকে পহেলগাম হামলার জন্য দায়ীদের খুঁজে বের করার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি ‘সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংস করার প্রচেষ্টা জোরদার করার’ জন্য আহ্বান জানিয়েছেন সিনহা।
উল্লেখ্য, মঙ্গলবার পহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এরপরই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্র : ডয়চে ভেলে