যুদ্ধের কারণে গাজার বিভিন্ন জায়গায় অবিস্ফোরিত বোমা ছড়িয়ে আছে, যা সরাতে অনেক বছর লাগবে। শিশুরা ধাতব খোল দেখে আকৃষ্ট হয়। সেজন্য যখন তারা এগুলো ধরার চেষ্টা করে, তখন ভয়ঙ্কর বিস্ফোরণে গুরুতর আহত হয় বা মারা যায়। সম্প্রতি এক বিস্ফোরক বিশেষজ্ঞ এই বিষয়ে সতর্ক করেছে।
গাজায় যুদ্ধবিধ্বস্ত এলাকায় কাজ করার পর ব্রিটিশ সাবেক সামরিক ডিমাইনিং বিশেষজ্ঞ নিকোলাস অর এএফপিকে বলেন, প্রতিদিন গড়ে দু’জন মানুষ অবিস্ফোরিত অস্ত্রের কারণে মারা যাচ্ছে।
গাজায় দাতব্য সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল-এর হয়ে কাজ করা অর জানান, নিহতদের বেশিরভাগই স্কুলে না যাওয়া শিশু। খেলার সুযোগ না থাকায় তারা ধ্বংসস্তূপের মধ্যে সময় কাটায়, যেখানে এই বিপজ্জনক অস্ত্রগুলো পড়ে থাকে।
তিনি বলেন, এই অবিস্ফোরিত অস্ত্র থেকে কেউই পুরোপুরি নিরাপদ নয়। তবে শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
কেউ যদি এসব বোমা নাড়াচাড়া করে, সাথে সাথেই তার বিস্ফোরণ ঘটে। এতে শুধু সেই ব্যক্তি নয়, তার পরিবার ও আশপাশের ভবনও ধ্বংস হয়ে যেতে পারে।
সূত্র : মিডল ইস্ট মনিটর