ইসরাইল গাজায় আবার যুদ্ধ শুরু করায় লক্ষাধিক ফিলিস্তিনি ভয়াবহ ক্ষুধা ও অপুষ্টির ঝুঁকিতে পড়েছে। জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনা বলা হয়েছে, অবিরাম বোমা হামলা ও স্থল অভিযান খাদ্য সহায়তা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।

ডব্লিউএফপি এবং তাদের অংশীদাররা গত তিন সপ্তাহে গাজায় কোনো নতুন খাদ্য সরবরাহ পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে সংস্থাটি।

তারা আরো সতর্ক করে বলেছে, গাজার অবশিষ্ট খাবার বড়জোর দুই সপ্তাহ চলবে।