ঈদুল আজহা উপলক্ষে ৬৪৫ জন বন্দীকে ক্ষমা করেছেন ওমানের সুলতান হাইথম বিন তারিক। ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ওমানি নাগরিক ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসী রয়েছেন। তারা বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন।

সুলতানের এ উদার পদক্ষেপ মানবিক মূল্যবোধে তার গভীর আস্থার প্রতিফলন এবং এই পবিত্র সময় পরিবারের কাছে স্বস্তি ও আনন্দ ফিরিয়ে দেয়ার আন্তরিক প্রচেষ্টার অংশ বলে বিবেচিত হচ্ছে।

রাজকীয় ক্ষমা ওমানি নেতৃত্বের সহমর্মিতা ও ক্ষমাশীলতার সংস্কৃতিকে তুলে ধরে, বিশেষ করে ধর্মীয় ও জাতীয় উৎসবসমূহে। এছাড়া এ উদ্যোগ সামাজিক সংহতি, ঐক্য এবং করুণার ওপর ভিত্তি করে গঠিত ওমানি সমাজের মূলনীতিগুলোকেও সামনে নিয়ে আসে।

প্রবাসী বন্দীদের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সূত্র : গালফ নিউজ