গাজার দুই সীমান্ত ক্রসিং কারম আবু সালেম ও কেসুফিম খুলে দিচ্ছে ইসরাইল। সোমবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী কারম আবু সালেম ও কেসুফিম ক্রসিং খুলে দিচ্ছে। যেন নতুন করে ত্রাণবাহী গালি গাজায় প্রবেশ করতে পারে। গতকাল যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার বাহিনী ক্রসিং দুটি বন্ধ করে দিয়েছিল। আজ আবার তা খুলে দিলো।

উল্লেখ্য, দীর্ঘ দুই বছর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বন্ধ হয় গাজা যুদ্ধ। তবে চুক্তি লঙ্ঘন করে ইসরাইল বারবার গাজায় হামলা করছে।

সূত্র : আল জাজিরা