ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আগামী ৯ এপ্রিল পারমাণবিক বিজ্ঞানীদের নতুন সাফল্য উন্মোচনের মাধ্যমে ইরান জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস উদযাপন করবে।
তিনি শনিবার ঘোষণা করেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে নতুন পারমাণবিক সাফল্য উন্মোচন করা হবে।
১৪০৩ সালের পারস্য ক্যালেন্ডার বছরে পারমাণবিক শিল্পের অগ্রগতির ত্বরান্বিত রূপ তুলে ধরে ইসলামি বলেন, গত বছরে ইরান পারমাণবিক খাতের শতাধিক বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও শিল্পগত সাফল্য অর্জন করেছে।
তিনি গত বছরে অর্জিত প্রধান অর্জনগুলো বর্ণনা করের এবং পারমাণবিক জ্বালানি চক্রের জন্য ব্যবহৃত খনিজ পদার্থের অনুসন্ধান ও নিষ্কাশনের দ্বিগুণ কার্যক্রম, রেডিওফার্মাসিউটিক্যালসের উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি, ফলাফলবাদী গবেষণা কর্মসূচির পরিপ্রেক্ষিতে প্লাজমা, লেজার ও কোয়ান্টাম প্রযুক্তিতে অগ্রগতির দিকে ইঙ্গিত করেন।
সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি বিজ্ঞানীরা শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। ইরান পারমাণবিক শিল্পে তার সাফল্য উদযাপনের জন্য ১৯তম বছরে একটি জাতীয় দিবস উদযাপন করতে চলেছে।
সূত্র : তাসনিম নিউজ এজেন্সি