গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরাইলের পাল্টা প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া জানাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে হামাস।
এক কর্মকর্তা রয়টার্সকে জানান, সংগঠনটি মধ্যস্থতাকারীদের পরিকল্পনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তারা সেই পথেই এগোতে চায়।
উল্লেখ্য, গত ২৯ মার্চ ইসরাইল জানিয়েছিল, মিসর ও কাতারের মধ্যস্থতায় গৃহীত একটি প্রস্তাবে হামাস সম্মতি দেয়ার পর তারা যুক্তরাষ্ট্রের সাথে পরামর্শ করে একটি পাল্টা প্রস্তাব প্রস্তুত করে মধ্যস্থতাকারীদের কাছে পাঠিয়েছে।
সূত্র : রয়টার্স, মিডল ইস্ট মনিটর