কানাডার ভ্যাঙ্কুভারে ‘লাপু লাপু ফিলিপিনো’ উৎসবে জনতার ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে ভ্যাঙ্কুভারে ফিলিপিনো উৎসবে অংশ নেয়া জনসমাগমে একটি এসইউভি গাড়ি ঢুকে পড়ে একাধিক ব্যক্তি নিহত ও অনেকে আহত হয়েছে জানিয়েছে পুলিশ।

ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, গাড়িচালককে আটক করা হয়েছে। হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী কার্নি বলেন, ‘ভ্যাঙ্কুভারের লাপু লাপু ফেস্টিভ্যালে ঘটে যাওয়া ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’

ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এ ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, তিনি এই ঘটনায় হতবাক ও মর্মাহত।

তিনি এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

লাপু লাপু উৎসব ফিলিপাইনের অন্যতম বড় উৎসবগুলোর একটি। এই উৎসব ঐতিহাসিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে।

সূত্র : বিবিসি