আইভরি কোস্টের উত্তরাঞ্চলে রোববার (২৭ জুলাই) এক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছে। একটি ট্রাক এবং একটি বাসের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
রোববার স্থানীয় সময় সকাল ৬টার দিকে দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আবিদজান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৬টার দিকে (০৬০০ জিএমটি) আইভরি কোস্টের সান পেড্রো থেকে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাডুগুতে যাওয়ার সময় একটি বাস এবং ক্রেন লাগানো একটি ডাম্প ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
আফ্রিকার অনেক দেশের মতো, আইভরি কোস্টেও কিছু রাস্তার অবস্থা খারাপ এবং অসংখ্য যানবাহনের পাশাপাশি বেপরোয়া গতির কারণে বেশিভাগই মারাত্মক দুর্ঘটনা ঘটে। সূত্র : বাসস