লিবিয়ার উপকূলে আটকে পড়া ২৫ জন অভিবাসীকে রোববার উদ্ধার করেছে ফরাসি অভিবাসী উদ্ধারকারী সংস্থা এসওএস মেডিটেরেনি।

মার্সেইভিত্তিক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারদের মধ্যে তিনজন মহিলা ও সাতজন নাবালক রয়েছে। বর্তমানে ওশান ভাইকিং জাহাজে রেড ক্রস ও এসওএস মেডিটেরেনি টিম তাদের যত্ন নিচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এদের মধ্যে পাঁচজন নাবালকের সাথে কেউ নেই এবং দুইজনের বয়স চার বছরেরও কম।

ইউরোপে উন্নত জীবনের আশায় বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করার সময় বিপদে পড়া অভিবাসীদের ব্যবহৃত অ্যালার্ম ফোন নম্বরের মাধ্যমে জারি করা সতর্ক বার্তার মাধ্যমেই নৌকাটির অবস্থান সম্পর্কে জানা গেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২৫ সালের শুরু থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্যসাগরে ২৪৭ জন মানুষ নিখোঁজ হয়েছেন বা মারা গেছেন।

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০২৪ সালে দুই হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। অধিকাংশই ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে মারা গেছেন, যা বিশ্বের সবচেয়ে মারাত্মক অভিবাসন রুটগুলোর মধ্যে একটি।

সূত্র : এএফপি