ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোয় একটি নাইট ক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৮৪ জনে পৌঁছেছে।
উদ্ধারকর্মীরা বুধবার (৯ এপ্রিল) রাতে এ খবর জানায়। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে জেট সেট নাইটক্লাবে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের একটি কনসার্টে এই ঘটনা ঘটে।
ইমারজেন্সি অপারেশন সেন্টার (সিওই)-এর প্রধান জুয়ান ম্যানুয়েল মেন্ডেজের উদ্ধৃতি দিয়ে সান্তো ডোমিংগো থেকে এএফপি জানায়, এখন পর্যন্ত ১৮৪ জনকে মৃত উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, বুধবার সকালের গণনাকৃত সংখ্যা থেকে নিহতের সংখ্যা ৬০ জন বেড়েছে।
সূত্র : বাসস ও বিবিসি