সুদানের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাজধানী খার্তুমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এক সপ্তাহ আগে তারা প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কাছ থেকে প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধারের পর এ ঘটনা ঘটল।
খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ এক বিবৃতিতে ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনীর সাথে যুদ্ধরত র্যাপিড সাপোর্ট ফোর্সের কথা উল্লেখ করে বলেছেন, ‘আমাদের সেনাবাহিনী বাহিনী আজ (শুক্রবার) খার্তুম এলাকার দাগলো সন্ত্রাসী মিলিশিয়ার অবশিষ্টাংশের শেষ এলাকাগুলো সফলভাবে এবং জোরপূর্বক সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।’ সূত্র : বাসস