মিসরকে গাজার সাময়িক নিয়ন্ত্রণ নেয়ার জন্য প্রস্তাব দিয়েছেন ইসরাইলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ওয়াশিংটন, ডিসির ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিজে (এফডিডি) এক ভাষণে এমন প্রস্তাব দেন তিনি।

ল্যাপিড বলেন, মিসর ১৫ বছরের জন্য গাজা উপত্যকার নিয়ন্ত্রণভার গ্রহণ করুক। এর বিনিময়ে তাদেরকে ১৫০ বিলিয়ন ডলারের বেশি ত্রাণ সহায়তা দেয়া হবে।

তিনি আরো বলেন, এর জন্য প্রাথমিকভাবে মিসরকে আট বছরের জন্য দায়িত্ব নিতে হবে। এরপর তা ১৫ বছর পর্যন্ত প্রলম্বিত করতে হবে।

তবে তার এই প্রস্তাবনায় মিসর বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কেউই সাড়া দেয়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি