এবার ভারতীয় জনপ্রিয় টিভি শো ‘সিআইডি’র বিরুদ্ধে চুরির অভিযোগ চুরির অভিযোগ এনেছেন এক গ্রাফিতি শিল্পী।
সোমবার (৭ এপ্রিল) মুম্বাইয়ের সেই গ্রাফিতি শিল্পী এই কথার প্রমাণে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ‘সিআইডি’ শো-এ তার কাজ চুরি করে ব্যবহার করা হয়েছে; যা কপিরাইট আইন ভঙ্গ করেছে।
সেই শিল্পী লেখেন, ‘আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম কারণ এই শো আমরা ছোট থেকে দেখেছি। আর সেখানেই নিজের কাজ দেখতে পাওয়া ভালো বিষয়। কিন্তু খালি আমার কাজ নয়, জেলা, এলমার্টসহ আরো অনেকের কাজ ব্যবহার করা হয়েছে। এখানে মজাটা হল নিজেরা কোনো শিল্পীকে দিয়ে কাজটা না করে ইউটিউব থেকে চুরি করে ব্যবহার করেছে। অবশ্য আমার বেশ মজা লেগেছে এতে।’
এরপরই নেটিজেনরা মন্তব্য করেছেন এই পোস্টে। এক ব্যক্তি লেখেন, ‘এদের বিরুদ্ধে পদক্ষেপ নিন।’ কেউ আবার মজা করে লেখেন, ‘এরাই চোর, খুনি ধরা আর এরাই নাকি নিজেরা চুরি করছে কী কাণ্ড!’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘তাহলে ‘সিআইডি’ ও অপরাধ করে!’