ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় সূচকের উত্থান হয়েছে, বেড়েছে সবকটি সূচক এবং বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ৫ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৭ পয়েন্ট।

প্রথম ঘণ্টার লেনদেনে ২৪৩টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত আছে ৭২টি কোম্পানির শেয়ারের দাম।

প্রথম ঘণ্টায় ঢাকার বাজারে ২০০ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

উত্থানের ধারা বজায় আছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ১৭ পয়েন্ট।

লেনদেন হওয়া ৮৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ৩০টির এবং ১৩টি কোম্পানির দাম অপরিবর্তিত আছে। প্রথম ঘণ্টায় সিএসইতে ১১ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সূত্র : ইউএনবি