ঢাকা মহানগর ফল আমদানি-রফতানিকারক ও আড়ৎদার বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নির্বাচনে সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো: ফারুক সিদ্দিকি নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে প্রার্থীরা নির্বাচিত হন। অপর সাতজন সদস্যরা ভোটে নির্বাচিত হন।

নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো: শামসুল হক, যুগ্ম সম্পাদক মো: আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: আল আমিন, নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন, মো: সেলিম, মো: জনি তালুকদার, মো: নুরুজ্জামান মুন্সি, মো: সাজু, মো: রবিন মিয়া, এস এম জিয়া উদ্দিন।

গত শনিবার (২০ জুন) বাদামতলীর ফল ব্যবসায়ীরা এক উৎসবপূর্ণ পরিবেশে ভোট দেন, এবারের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন রোকনুজ্জামান শিকদার, সদস্য হিসেবে নির্বাচন পরিচালনা করেন ফয়েজ আহমেদ ও শহিদুল ইসলাম জনি। আগামী তিন বছর নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে বলে নির্বাচন কমিশন জানায়।