প্রকাশ্য ধূমপান অবৈধ শিশা ও মদের বার বন্ধে ঢাকায় মটরর্যালি
র্যালিটি যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে ডেমরা স্টাফ কোয়াটার, রামপুরা, হাতিরঝিল, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী হয়ে তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কার্যালয় গিয়ে শেষ হয়।
স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির উদ্যোগে প্রকাশ্যে ধূমপান, অবৈধ শিশা বার ও মদের বার বন্ধের দাবিতে রাজধানীতে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে র্যালিটি উদ্বোধন করেন ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন ডেমরা সার্কেলের পরিদর্শক খাইরুল আলম। র্যালির নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম নিজামী। সংগঠনের ঢাকা মহানগর ও যাত্রাবাড়ী কমিটির নেতৃবৃন্দ র্যালিতে অংশ নেন।
র্যারির উদ্বোধনী বক্তব্যে সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, আমাদের দেশ মাদকের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। আমরা চেষ্টা করছি যে কোনো উপায়ে দেশ থেকে মাদক নিয়ন্ত্রণে নিয়ে আসতে। দেশকে মাদকমুক্ত করণে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা চান তিনি।
পরিদর্শক খাইরুল আলম বলেন, দেশকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যেতে চাই।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম নিজামী বলেন, ঢাকা শহরসহ সমগ্র বাংলাদেশে অবৈধ শিশা বার, মদের বার ও মাদকের স্পটগুলো অভিযানের মাধ্যমে বন্ধ করে দিতে হবে। মাদকমুক্ত দেশ জাতি সমাজ ও আগামীর প্রজন্ম গড়ে তুলতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক বিমল সরকার বলেন, এ দেশকে মাদকমুক্ত করণের লক্ষ্যে প্রয়োজনে জীবন দিব তারপরেও আগামী প্রজন্মকে একটি মাদকমুক্ত প্রজন্ম উপহার দিতে চাই।
মহানগর কমিটির সভাপতির শামীম আহমেদ মজুমদার বলেন, আমরা সুন্দর একটি মাদকমুক্ত দেশ গঠন করতে চাই।
সংগঠনের যাত্রাবাড়ী থানার সভাপতি মুফতি সাকিবুল ইসলাম কাসেমী বলেন, আমাদের জীবন ব্যবস্থা থাকবে কোরআন ও হাদিস অনুযায়ী। আল্লাহর রাসুল সা: যে রাস্তা দেখিয়েছেন আমরা সে রাস্তা অনুসরণ করতে পারলে অবশ্যই এই দেশ মাদকমুক্ত হবে।
স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির এ আয়োজনে যাত্রাবাড়ী মাদরাসার ছাত্র সমাজ, তেজগাঁও পলিটেকনিক কলেজ, ঢাকা কলেজ ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।
র্যালিটি যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে ডেমরা স্টাফ কোয়াটার, রামপুরা, হাতিরঝিল, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী হয়ে তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কার্যালয় গিয়ে শেষ হয়।
র্যালিতে সমাপনী বক্তব্য রাখেন মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান। তিনি সুন্দর আয়োজনের জন্য স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি সদস্যদের অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি।