রাজধানীর গুলশানে অবস্থিত বিটিআই ল্যান্ডমার্কে দিনব্যাপী ‘বিটিআই সামার সেলস কার্নিভ্যাল-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রাজধানীর রিয়েল এস্টেট খাতে বিনিয়োগকারীদের জন্য ছিল নানান চমক।
এ কার্নিভ্যালের মূল আকর্ষণ হিসেবে বিটিআই ঢাকার বিভিন্ন লোকেশনে একইসাথে ২০টি নতুন রেসিডেনশিয়াল প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অত্যাধুনিক নকশা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে আসা এই প্রকল্পগুলো ঢাকার আবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে বিনিয়োগের সুযোগ, আর্কিটেকচারাল ধারণা, ভূমিকম্প ও অগ্নি-নিরাপত্তা বিষয়ে আলোচনা উপস্থাপন করেছেন দেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা।
প্যানেল ডিসকাশনে উপস্থিত ছিলেন বিডা ও বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুর, দ্য ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ই কে আর্কিটেকটসের স্থপতি এহসান খান, নকশাবিদের স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, প্র্যাক্সিস আর্কিটেকসের স্থপতি নাজলি হুসাইনসহ আরো অনেকে।
এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নতুন প্রজেক্টর উদ্বোধন এবং আলোচনা সভাগুলো ছাড়াও বিটিআই-এর নির্দিষ্ট কিছু প্রজেক্টের ওপর স্পেশাল অফার, তাৎক্ষণিক ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি সেকেন্ডারি প্রপার্টি কেনাবেচা কিংবা ভাড়ার জন্যে প্ল্যাটফর্ম এবং ‘হোম অ্যান্ড ডেকোর’ প্রডাক্টের ওপর ডিস্কাউন্ট নেয়ার সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানে বিটিআই-এর হোম লোন পার্টনার ছাড়াও রিয়েল এস্টেট সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবাও উপস্থাপন করা হয়।