দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন প্লাজার উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সেবা প্রদান করা হয়।
ওয়ালটন প্লাজা আজিমপুর, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর, বিডিআর ২ নম্বর গেট সংলগ্ন শাখা, টিকাটুলি, সায়েদাবাদ, কাজলা এবং দক্ষিণ যাত্রাবাড়ী শাখায় একযোগে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেন। এছাড়া বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
সকাল থেকেই ক্যাম্পগুলোতে নারী, পুরুষ, শিশু ও বয়স্কদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পেয়ে স্থানীয় বাসিন্দারা আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি