ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য করার লক্ষ্যে, সম্প্রতি রাজধানীর বসিলায় একটি আধুনিক মেডিক্যাল আউটডোর ও কনসালটেশন সেন্টার চালু করেছে। আজ শনিবার (৯ আগস্ট) হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর এ এন এম তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সেন্টারটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের সিওও নাসির উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি সাকিবুল ইসলাম।

হাসপাতালের এজিএম অ্যান্ড হেড অফ মার্কেটিং হাদিউল করিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আউটডোর ইনচার্জ ডা: সাইফুল ইসলাম, নার্সিং চীফ আফরোজা, ফার্মাসিস্ট মনিরুজ্জামান, ম্যানেজার সিরাজুম মনির আবির ও আলমগীর হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে, সেন্টারটিতে আগত রোগীরা আজ ৯ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিম্নলিখিত সুবিধাগুলো উপভোগ করতে পারবেন:

  • সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারের পরামর্শ
  • সকল ধরনের প্যাথলজিক্যাল টেস্টে ৪০% ডিসকাউন্ট
  • ওষুধের উপর বিশেষ ডিসকাউন্ট
  • ভর্তিচ্ছু পেশেন্ট দের জন্য বিনামূল্যে এম্বুলেন্স সার্ভিস। বিজ্ঞপ্তি।