স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের মাদার কোম্পানি স্পেকট্রাম এডুকেয়ার লি:-এর এক মতবিনিময় সভা সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক সামসুল আলম, মানারাত স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপ্যাল কর্নেল আশরাফ আল দ্বীন ও কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক নুর আহম্মেদ খোকন।

Spectrum-02

অনুষ্ঠানে তিনি বৃটিশ ও ইসলামী কারিকুলামে বর্তমান চলমান কার্যক্রম ও আগামী দিনে শিক্ষা বিস্তারে কোম্পানির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।