সরকার নিবন্ধিত মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সোসাইটি ফর হিউম্যান রাইটসের ২০২৫-২৬ সেশনের কমিটি বৃহস্পতিবার (৭ আগস্ট) গঠিত হয়েছে।
রাজধানী ঢাকায় সংগঠনটির অফিসে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের ভোটে অ্যাডভোকেট সোহেল মো: ফজলে রাব্বীকে চেয়ারম্যান, সাংবাদিক আ ফ ম মশিউর রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান, অ্যাডভোকেট মুহা: সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক, মো: জাহাঙ্গীর আলমকে কোষাধ্যক্ষ, অ্যাডভোকেট আব্দুল আউয়াল শামীম পাটওয়ারীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো: আওলাদ হোসেনকে নির্বাহী পরিচালক করে ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষ্যণা করা হয়। কমিটিতে সকল মত ও পেশার মানুষ যারা মানুষের অধিকার নিয়ে সোচ্চার এমন ব্যক্তিদের স্থান দেয়া হয়েছে।
সোসাইটি ফর হিউম্যান রাইটস মানুষের মানবিক অধিকার নিশ্চিতকল্পে মানবতার সেবায় নিরবিচ্ছিন্ন কাজের লক্ষ্যে প্রায় ২০ বছর ধরে কাজ করছে। সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে ফ্রি আইনি সেবা প্রদান, ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং, বিভিন্ন সামাজিক ও আন্তর্জাতিক দিবস পালন, সেমিনার-সভা আয়োজন, শিক্ষা সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা ইত্যাদি। বিজ্ঞপ্তি।