রূপালী ব্যাংক পিএলসি’র টাঙ্গাইলের কালিহাতী শাখা, সিলেটের মিরাবাজার কর্পোরেট শাখা ও দিনাজপুরের বীরগঞ্জ শাখাকে মডেল শাখা হিসেবে কার্যক্রম শুরু করেছে।
বুধবার (২১ মে) ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে মডেল শাখা তিনটির কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম ও মো: হারুনুর রশীদ। এছাড়াও ব্যাংকের সকল মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, জোনাল প্রধানগণ ও সকল শাখা ব্যবস্থাপক অনুষ্ঠানে অংশ নেন।
শাখাগুলোকে মডেল শাখা হিসেবে উদ্বোধনকালে শাখার নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও গ্রাহক, ব্যবসায়িক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংক ও গ্রাহক সম্পর্ক আরো উন্নয়নের লক্ষ্যে আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মডেল শাখায় গ্রাহকরা আরো দ্রুত ও উন্নত সেবা পাবেন এবং বিশেষায়িত ডেস্ক স্থাপনের মাধ্যমে মডেল শাখাসমূহে সিনিয়র সিটিজেন, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের সেবা দেয়া হবে।
এ ছাড়াও হিসাব খোলা, ঋণ ও অগ্রীম, বৈদেশিক বাণিজ্য ও সিএমএসএমই ঋণ গ্রহীতারা বিশেষ সেবা পাবেন এই সব শাখায়। পর্যায়ক্রমে সারাদেশের বিভিন্ন শাখাকে মডেল শাখায় পরিণত করা হবে।-বিজ্ঞপ্তি