সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ‘ড্র’ আগামীকাল বুধবার (৩০ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’ তে ৬ লাখ টাকার ১টি, ৩ লাখ ২৫ হাজার টাকার ১টি, ১ লাখ টাকার ২টি, ৫০ হাজার টাকার ২টি ও ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।

‘ড্র’-এর ফলাফল ১ মে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে।

সূত্র : বাসস