ব্যাংকিং খাতে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন সম্পর্কে এএমএল ও সিএফটি সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে রূপালী ব্যাংক।
রোববার (১৮ মে) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে পরিচালনা পর্ষদের সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিএফআইইউ’র পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান ও যুগ্ম পরিচালক মো: মোশাররফ হোসেন রিসোর্স পারসন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান মো: নজরুল হুদা।
কর্মশালায় ব্যাংকের পরিচালক এ বি এম আব্দুস সাত্তার, মোহাম্মদ শফিকুল ইসলাম লস্কর, মো: দাউদ মিয়া এনডিসি, সোয়ায়েব আহমেদ, মুজিব আহমদ সিদ্দিকী, মো: রফিকুল আলম, ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো: মাহবুব আলম অংশ নেন।
এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর, মো: হারুনুর রশীদ ও অ্যান্টি মানিলন্ডারিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক মাছুদা আক্তার উপস্থিত ছিলেন।
শেষে কর্মশালার গুরুত্ব আলোকপাত করে ও বিএফআইইউ’র কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম।