সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা এবং চট্টগ্রাম পুঁজিবাজারের লেনদেন চলছে উত্থানের মধ্য দিয়ে, বেড়েছে সবকয়টি সূচক এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের প্রথমার্ধে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ পয়েন্ট।

বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস চার এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১০ পয়েন্ট।

লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানিরই শেয়ারের দাম ছিল ঊর্ধ্বমুখী। ২০৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ১১৭ এবং অপরিবর্তিত আছে ৭৬ কোম্পানির শেয়ারের দাম।

প্রথম দুই ঘণ্টায় ডিএসই’র লেনদেন ২৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

ঢাকার মতো চট্টগ্রামেও লেনদেন চলছে উত্থানের মধ্য দিয়ে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট।

লেনদেনে অংশ নেয়া ১১১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১, কমেছে ৩২ এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে প্রথমার্ধে দুই কোটি ৪০ লাখ টাকার বেশি শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।

সূত্র : ইউএনবি