আগামীর বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেছেন, একটি স্বাধীন, বৈষম্যহীন দেশ গঠন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ২০২৪ সালের গণআন্দোলনের মূল উদ্দেশ্য। সেই চেতনায় আগামীর বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (২ এপ্রিল) বিকেল ৪টায় নওগাঁর পত্নীতলায় উপজেলা পরিষদ হলরুমে এনসিপি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কার ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদের প্রতি শ্রদ্ধা ও তাদেরকে গভীরভাবে স্মরণ করা হয়। অনুষ্ঠানে স্বৈরাচার ও তাদের দোসরদের বিচার নিশ্চিতকরণ, সংস্কার, নির্বাচন ও নতুন বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সূত্র : বাসস