জুলাই আন্দোলন নিয়ে ন্যশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) শাহবাগের আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
রোববার সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়েছে, শেষ হবে রাত ১০টায়।
বিকেলে আলোচনা সভার আয়োজন রয়েছে। তাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
সকাল থেকে এনডিএফ’র নেতাকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই আপরাইজিং বিষয়ক অনুষ্ঠানে জাস্টিস ফর ডিবেট, পোস্টার প্রদর্শনী, প্রামাণ্য চিত্র, ভিডিও এবং বিষয়ভিত্তিক বক্তৃতা চলে।
ডিবেটাররা শহীদ ওসমান হাদির সংগ্রামী জীবন নিয়ে পক্ষে বিপক্ষে ডিবেট করছিলেন। শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী মানুষ সম্মেলন কেন্দ্রে আসেন এনডিএফ’র আয়োজন দেখতে।