আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে রোববার (১২ এপ্রিল) ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে এটি শুরু হয়।
সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস্) রিয়ার এডমিরাল মো: শফিকুর রহমান এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
সেনা, নৌ ও বিমান বাহিনীর ৩৬ জন সদস্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৫ এপ্রিল আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সূত্র : বাসস