সফররত জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সাথে গোল টেবিল বৈঠক করবে বিএনপি।

আগামীকাল শনিবার দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধিরা অংশ নেবেন।