বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মতিঝিল উত্তর থানার উদ্যোগে দুঃস্থ গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে থানা আমির এস এম শামছুল বারী’র সভাপতিত্বে ও সেক্রেটারি রবিউল ইসলামের পরিচালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এসব উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, ‘যে কাজটি ছিল সরকারের। কিন্তু সেটি করছে জামায়াতে ইসলামী। আর্তমানবতার সেবায় ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। ইতোমধ্যে আমরা পুরো ঢাকা শহরে কয়েকটি ভাগে অঞ্চল ভিত্তিক এসব খাদ্যসামগ্রী বিতরণ করছি। আমরা অসহায় খেটে খাওয়া দিনমজুরসহ সমাজের সব মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।’

এ কাজে সমাজের বিত্তবানদের সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন আকাশ, হুমায়ন কবিরসহ সকল ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।